রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে ৪৫০ মিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

ব্রাসেলসে ৫০টি দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও জার্মান। এমন প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার কিয়েভকে আরও ৪৫০ মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক হাজার ড্রোন ও অ্যান্টি-ট্যাংক মাইন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি তাকে ইউক্রেনে আগ্রাসন বন্ধে বাধ্য করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষাসচিব জন হিলি।

তিনি বলেন, রুশ আগ্রাসন প্রতিরোধে আমাদের আরও সক্রিয় হতে হবে, এবং তা ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর মাধ্যমে অব্যাহত রাখতে হবে। ২০২৫ সাল হবে ইউক্রেন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বছর।

ইউক্রেনের জন্য ঘোষিত প্যাকেজে কয়েক হাজার ড্রোন ছাড়াও রাডার সিস্টেম, যুদ্ধযান মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ১৬০ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে। এছাড়া যুক্তরাজ্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের আওতায় থাকছে অতিরিক্ত ৩৫০ মিলিয়ন পাউন্ড।

ফ্রাঙ্কো-ব্রিটিশ নেতৃত্বাধীন ৩০টি দেশের একটি জোট ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী স্থাপনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস বলেন, এই বাহিনীর প্রকৃত উদ্দেশ্য কী হবে, তা নিয়ে এখনো স্পষ্টতা দরকার।

উল্লেখ্য, পূর্বে এই ধরনের বৈঠক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হলেও এবার তা জন হিলি ও তার জার্মান সমকক্ষ বরিস পিস্টোরিয়াসের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ফ্রন্টলাইনে রুশ হামলা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ধারণা করা হচ্ছে, এটি রাশিয়ার নতুন বসন্ত অভিযানের অংশ। ইতোমধ্যে হাজারো রুশ সেনা ইউক্রেন সীমান্তে জড়ো হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে রাশিয়ার ড্রোন হামলায় খারকিভে অন্তত ৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইউক্রেন থেকে পাঠানো ড্রোন কুরস্ক ও বেলগোরোড অঞ্চলে আটকানোর কথা জানিয়েছে রাশিয়া।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।