টানা পাঁচদিন বৃষ্টির আভাস

আগামী পাঁচদিন ধরে দেশে টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ফলে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (১২ এপ্রিল) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের প্রবণতাও থাকবে এবং দিনের ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (১৩ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সোমবার (১৪ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রায় সব বিভাগ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা আবারও কিছুটা হ্রাস পেতে পারে।

বুধবার (১৬ এপ্রিল) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা আরও কমে যেতে পারে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।