লোহাগড়ার আড়পাড়া গ্রামে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবুল শেখ (৪৫) নামে একজন কে আটক করেছে। শুক্রবার (১১এপ্রিল) দিবাগত রাতে তাকে নিজ বাড়ী থেকে আটক করে।

বাবুল শেখ আড়পাড়া গ্রামের রিজাউল শেখের ছেলে। পরে সেনাবাহিনী বাবুল শেখ কে লোহাগড়া থানায় হন্তান্তর করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর কাছে স্থানীয় গোয়েন্দা তথ্য ছিল যে বাবুল শেখ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য সরবরাহ করে। পরে সেনাবাহীর সদস্যরা উপজেলার আড়পাড়া গ্রামের বাবুল শেখের বাড়িতে অভিযান চালায়। এসময় বাবুল শেখের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ১ বোতল ভদকা, ২টি দেশীয় অস্ত্র (রাম দা), ৩৫ গ্রাম গাঁজা, অবৈধ ৪টি সিম কার্ড, ২টি হকিস্টিক, ১ টি ধারাল ছুরি, যৌন উত্তেজক ওষুধ ও মেগাফোন জব্দ করে সেনাবাহিনী। পরে তাকে লোহাগড়া থানায় হন্তান্তর করা হয়।

 লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান জানান, রাতে সেনাবাহিনী বাবুল শেখ নামে এক ব্যক্তি কে দেশীয় অস্ত্র ও মাদকসহ থানায় হন্তান্তর করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১২এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে ।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।