খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৩ এপ্রিল) ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে তিনি এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় প্রধান উপদেষ্টা বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেন।
মেরুল বাড্ডায় ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। বাংলাদেশে বৌদ্ধদের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সদ্ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।
খবরওয়ালা/এসআর