নবীনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল আওয়াল (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর বিলে এই ঘটনা ঘটে।

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল আওয়াল উপজেলার কুড়িঘর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে কুড়িঘর গ্রামের পূর্ব পাশে বিলের ফসলি জমি থেকে ধান কাটতে যান আব্দুল আওয়াল। ধান কাটা শেষ করে বিলে গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি৷

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, ‘বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যুর কথা শুনেছি। এটা অত্যন্ত দুঃখজনক। তবে  নিহত কৃষকের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।