খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
টাঙ্গাইলের সখিপুরে বাড়ির পাশের ধানখেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকার বাড়ির পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধুর নাম আমিনা বেগম। তিনি ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে খাওয়াদাওয়া শেষে আমিনা বেগম তার প্রবাসী স্বামীর সঙ্গে কথা বলতে ঘরের বাইরে বের হন। এরপর দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আজ ভোরে স্থানীয়রা বাড়ির পাশের ধানখেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আমিনা বেগমের শরীরে থাকা স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বাড়ির পাশ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবরওয়ালা/টিএ