ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক আজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একাংশের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক আজ। বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা অংশ নেবে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ মার্চ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ২২টির সঙ্গে একমত নয় দলটি। যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন ও সংবিধান–সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন বলেও মত দেয় এনসিপি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতা–কর্মীরা।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।