রাজধানীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজধানীর দোহারে বাড়িতে একা পেয়ে মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টায় প্রতিবেশী আবুল কালাম (৫৫) নামের একব্যক্তির বিরুদ্ধে অভিযোগে উঠেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার ঝনকি মাঝি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটলে রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগীর পরিবার দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিুযুক্ত আবুল কালাম (৫৫) ঝনকি গ্রামের আমিন উদ্দিন খন্দকারের ছেলে।

শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘শুক্রবার বিকালে আবুল কালাম আমার মেয়েকে বাড়িতে এক পেয়ে ডেকে নিয়ে যায়। পরে নিজের কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়ে চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে আসে। পরে আমাকে ঘটনার বিস্তারিত জানায়। আমি ওর বিচার চাই।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল কালাম বলেন, ‘আমি এমন কিছু করিনি। পূর্ব শত্রুতার জেরে আমার সঙ্গে এমন করা হয়েছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।