শেরে বাংলা নগরে স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল

রাজধানীর শেরে বাংলা নগরে শেখ হাসিনা’র প্রহসনমূলক বিচারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে উত্তর স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে শেরে বাংলা নগর এলাকায় তারা এই মিছিল করে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেরে বাংলা নগরে এটাই উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। আজ সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিও এবং ছবিতে দেখা যায়, একদল লোক শেরে বাংলা নগর এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। এসময় তারা ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ প্রভৃতি স্লোগানের মাধ্যমে মিছিলটি শেষ করেন।

 

 

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।