রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল

গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর অনেক বিশ্লেষক এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের শেষ দেখেছিলেন। এই দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিভিন্ন সভা-সমাবেশ থেকে হর হামেশাই সরকারকে চাপ দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

তবে আন্দোলনের আট মাস পর ধীরে ধীরে রাজনীতিতে ফিরতে শুরু করেছে আওয়ামী লীগ। রবিবার (২০ এপ্রিল) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করতে দেখা গেছে দলটির যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের। এই দিকে যাত্রাবাড়িতে আওয়ামী নেতা-কর্মীদের মিছিলে ধাওয়া করে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।  

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের যেসব স্থানে আওয়ামী লীগ-যুব লীগের মিছিল হয়েছে তা হলো-  

শেরে বাংলা নগর (ঢাকা): 

9k= রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল
শেরে বাংলা নগরে স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল

রাজধানীর শেরে বাংলা নগরে শেখ হাসিনা’র প্রহসনমূলক বিচারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে উত্তর স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে শেরে বাংলা নগর এলাকায় তারা এই মিছিল করে।

ডেমরা ও মিরপুর (ঢাকা): 

Z রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল
ডেমরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজধানীর ডেমরা ও মিরপুরে পৃথকভাবে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে ‘প্রহসন’ বন্ধের দাবিতে রোববার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচি পালিত হয়।

যাত্রাবাড়ী ও শাহবাগ (ঢাকা): 

Z রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল
যাত্রাবাড়ী-শাহবাগে আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়া করে ৫ জনকে ধরল পুলিশ

রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগে পৃথক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা।

কিশোরগঞ্জ:

Z রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল
কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বেলা ২টা ৪৩ মিনিটে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও শেয়ার করেছেন।

খুলনা:

9k= রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল

খুলনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়েছে। রোববার সকাল ৭টার দিকে জিরো পয়েন্ট এলাকায় এই মিছিল হয়। গত বছরের ৫ আগস্টের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। এরই মধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শরীয়তপুর:

%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%86.%20%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97 1745131362 রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল
শরীয়তপুরে রাতের অন্ধকারে আওয়ামী লীগের মশালমিছিল

শরীয়তপুরে রাতের অন্ধকারে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। শনিবার (২০ এপ্রিল) রাত নয়টার দিকে সদর উপজেলার জয়নগর এলাকায় ওই মিছিল করেছেন তারা। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর শরীয়তপুরে এই প্রথম কোনো কর্মসূচি পালিত হলো।

প্রসঙ্গত, এর আগেও রাজধানীর বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।