ধর্ষণের পর শিশু জুঁইকে হত্যা, গ্রেপ্তার ৫

পাবনার চাটমোহরে কটি ভুট্টাখেতে আকলিমা খাতুন জুঁই (৭) নামের এক শিশুর লাশ পাওয়া যায়। এ ঘটনায় রবিবার (২০ এপ্রিল) এক যুবক, শিশু ও তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছেন, শিশুটিকে দলবদ্ধভাবে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার যুবক ও কিশোরেরা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে শিকার করেছে।রবিবার দুপুর ১২টায় চাটমোহর থানায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এর আগে ১৫ এপ্রিল চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের একটি ভুট্টাখেতে আকলিমা খাতুন জুঁই (৭) নামের ওই শিশুর লাশ পাওয়া যায়।

জুঁই নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নের বড় গারফা গ্রামের জাহিদুর রহমানের মেয়ে। গ্রেপ্তারjকৃত যুবক হলেন গড়ফা গ্রামের সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫)।

সংবাদ সম্মেলনে চাটমোহর থানার ওসি মঞ্জরুল ইসলাম বলেন, ১৪ এপ্রিল বিকেলে শিশু আকলিমা খাতুন জুঁই তার দাদির বাড়িতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যায় জুঁই দাদির বাড়ি থেকে চলে এলেও বাড়িতে আর ফেরেনি। পরদিন সকালে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আফজাল হোসেনের ভুট্টাখেতে জুঁইয়ের মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে জুঁইয়ের মা মোমেনা খাতুন চাটমোহর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই চাটমোহর ও বড়াইগ্রাম থানা–পুলিশ হত্যার সূত্র উদ্‌ঘাটনে নামে।

ওসি আরও জানান, শিশুটিকে দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত বলে শিকার করেছে। আজ দুপুরে পাবনার আদালতে পাঠালে তাঁরা ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।