ভোর রাতে নবাবগঞ্জে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, ১১ ভরি স্বর্ণ লুট

ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা লুট করে নিয়ে গেছে ১১ ভরি স্বর্ণ।

সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তাভোগী চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার ভোর চারটার দিকে ৭ থেকে ৮ জনের ডাকাতদল বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এসময় বিভিন্ন ঘরের আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, ৬৫০ পাউন্ড ও প্রায় ১১ ভরি স্বর্ণ লুট করে। 

ডাকাতদের মুখ ডাকা থাকায় কাউকে চিনতে পারেননি বলে জানান চিকিৎসক। 

খবর পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।