বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন শ্রেয়াস আয়ার ও ঈশান কিষাণ, যুক্ত ৭ নতুন মুখ

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সোমবার (২১ এপ্রিল) ২০২৪-২৫ মৌসুমের জন্য ভরতের জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় আবারও যুক্ত হয়েছেন ব্যাটার শ্রেয়াস আয়ার ও উইকেটরক্ষক ঈশান কিষাণ। একই সঙ্গে সাতজন নতুন খেলোয়াড় এই প্রথমবারের মতো বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ৩৪ জন ক্রিকেটারকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগের মতোই চারটি গ্রেডে ভাগ করা হয়েছে—A+, A, B ও C

শীর্ষ গ্রেড A+ এ চার তারকা

A+ গ্রেডে আগের মতোই রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এই বিভাগে কোনো পরিবর্তন হয়নি।

A গ্রেড

A গ্রেডে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল ঋষভ পন্থ-এর পদোন্নতি। আগের মৌসুমে B গ্রেডে থাকা এই উইকেটরক্ষক এবার A গ্রেডে জায়গা করে নিয়েছেন। একই গ্রেডে আছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল ও হার্দিক পাণ্ডিয়া।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ফলে রবি চন্দ্র অশ্বিন এই তালিকা থেকে বাদ পড়েছেন।

B গ্রেড 

B গ্রেডে ফেরত এসেছেন শ্রেয়াস আয়ার। তাঁর সঙ্গে রয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও যশস্বী জয়সওয়াল।

সবচেয়ে বেশি পরিবর্তন C গ্রেডে

C গ্রেডে ১৯ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য নাম ঈশান কিষাণ, সারফরাজ খান, ধ্রুব জুরেল, অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, আকাশ দীপ, বরুণ চক্রবর্ত্তী ও হর্ষিত রানা।

এই বিভাগ থেকেই বাদ পড়েছেন শার্দুল ঠাকুর, জিতেশ শর্মা, কেএস ভারত, আবেশ খান, উমরান মালিক, বিজয়কুমার বৈশ্যক, যশ দয়াল ও বিধ্বত কাভেরাপ্পা।

নতুন সংযোজন হযেছে অনেক তরুণ ক্রিকেটার

ধ্রুব জুরেল, সারফরাজ খান, নীতীশ রেড্ডি, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্ত্তী, হর্ষিত রানা, শ্রেয়াস আয়ার ও আকাশ দীপ।

 

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।