খুলনায় দুর্বৃত্তের গুলিতে ঘের মালিক নিহত

খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে মো. সুমন মোল্লা (৩৩) নামে একজন ঘের মালিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার জামিরা ইউনিয়নের পিপরাইল গ্রামের দাসপাড়া সংলগ্ন একটি কালভার্টের ওপর এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুমন মোল্লাকে খুব কাছ থেকে এক যুবক গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফুলতলা থানার ওসি জিল্লাল হোসেন জানান, কারা কী কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।