নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি’র অফিস ভাঙচুরের অভিযোগে যুবলীগ নেতা রুহুল আমিন চিশতি (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুহুল আমিন পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের অহিদ উদ্দিন চিশতির ছেলে। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাটঘর ইউনিয়ন বিএনপি’র অফিস ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।
খবরওয়ালা/টিএ