গোপালগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে পুলিশের অভিযান

গোপালগঞ্জে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের কালিবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ দুই তিনটি সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরঙ্গী এসে শেষ হয়।

শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রিপন খানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’—এসব স্লোগান দিতে দেখা যায়। অল্প কিছু সময়ের মধ্যে বিক্ষোভ মিছিল শেষ করে স্থান ত্যাগ করে তারা।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি তারা কয়েক মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে। তবে তাদের গ্রেপ্তারে  পুলিশের অভিযান চলছে।’

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশের তিনটি টিম মাঠে কাজ করছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।