দুই বছরের সাজা এড়াতে ১০ বছর ধরে পলাতক, অবশেষে গ্রেপ্তার

ছিনতাইয়ের মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া বিল্লাল গ্রেপ্তার এড়াতে ১০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল।অবশেষে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৯ মামলার পলাতক আসামি বিল্লালকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে এ অভিযান চালানো হয়। 

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন  জানান, মতিঝিল থানার ২০১৪ সালের একটি ছিনতাই মামলায় দণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ ছিনতাইকারী বিল্লাল হোসেন ও তার সহযোগী সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বিল্লালের বিরুদ্ধে শাজাহানপুর ও মুগদাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগে ৯টি মামলা আছে। সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে পাঁচটি। 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।