খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ও দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানায়, ‘সি’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) আসন রয়েছে মোট এক হাজার ৫১৬টি। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৯৮ হাজার ৮২০ জন ভর্তিচ্ছু। সেই হিসাবে আসন প্রতি লড়বেন প্রায় ৬৫ শিক্ষার্থী।
‘সি’ ইউনিট মোট সাতটি অনুষদ নিয়ে গঠিত। এই অনুষদের অধীনে রয়েছে মোট ২৬টি বিভাগ। এর মধ্যে বিজ্ঞান অনুষদের অধীনে নয়টি বিভাগ, জীববিজ্ঞান অনুষদের ছয়টি, কৃষি অনুষদের দুইটি, প্রকৌশল অনুষদের পাঁচটি, ভূ-বিজ্ঞান অনুষদের দুইটি, ফিশারিজ অনুষদ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের একটি করে বিভাগ।
খবরওয়ালা/এসআর