খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
সৌদি আরবের হজ মন্ত্রণালয় এবারের হজ পালনে অংশ নিতে যাওয়া মুসল্লিদের যথাযথ প্রস্তুতির আহ্বান জানিয়েছে। সৌদিতে যাওয়ার আগেই হজের আগে ধর্মীয় বিধিবিধান ও আনুষ্ঠানিকতা সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, হজযাত্রার প্রস্তুতির সময় মুসল্লিদের ভালোভাবে হজ পালনের আচার-অনুষ্ঠান পুরোপুরি বুঝতে হবে। হজের স্তম্ভ, ফরজ, সুন্নতসহ খুঁটিনাটি সব বিষয়ে জানাশোনা থাকতে হবে।
হজের প্রতিটি আনুষ্ঠানিকতা ও প্রাসঙ্গিক নিয়মাবলী শেখার পাশাপাশি ইসলামের পবিত্র স্থান এবং সে সম্পর্কিত সঠিক বিষয়গুলোও জানার আহ্বান জানানো হয়েছে নির্দেশনায়।
গালফ নিউজের প্রতিবেদন মতে, এবার হজের সময় কর্তৃপক্ষ নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা আরও বাড়াতে চায়।সে জন্য পবিত্র হজবিষয়ক নতুন বিধিমালা প্রকাশ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নিম্নলিখিত একটি নথি থাকলেই কেবল মক্কায় প্রবেশ করা যাবে:
এই নীতিমালার লক্ষ্য হলো মক্কায় প্রবেশ সহজ করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা এবং লাখ লাখ হজযাত্রীর আগমনের প্রস্তুতি নেয়ার সময় নিরাপত্তা জোরদার করা।
খবরওয়ালা/এসআর