অভিশ্রুতির বাবার ডিএনএ টেস্ট, মাকেও নেওয়া হচ্ছে ঢাকায়

কুষ্টিয়া প্রতিনিধি \ রাজধানীর বেইলি রোডে অগ্নিকান্ডে সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ হস্তান্তর নিয়ে জটিলতা তৃতীয় দিনেও শেষ হয়নি। নিহত সাংবাদিক অভিশ্রুতি নাকি বৃষ্টি খাতুন সেই পরিচয় নির্ধারণে গতকাল রবিবার (৩ মার্চ) সকালে তার বাবা সবুজ শেখের ডিএনএ টেস্টের স্যাম্পল নেওয়া হয়েছে। তার মা বিউটি বেগমের স্যাম্পল নেওয়ার জন্য ডাকা হয়েছে ঢাকায়। গতকাল রবিবার দুপুরে বিউটি বেগম ও তার স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা হন। বিকাল ৫টার দিকে বিউটি বেগম বলেন, আমরা ফেরির ওপর, ঢাকায় যাচ্ছি। এ বিষয়ে বৃষ্টি খাতুনের বাবার সবুজ শেখ বলেন, থানা থেকে অপমৃত্যুর কাগজপত্র পেয়েছি। অন্যান্য কাগজপত্রও প্রস্তুত। আমার ও বৃষ্টির ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে। ওর মা স্যাম্পল দেওয়ার জন্য ঢাকায় আসছেন। পৌঁছাতে রাত হয়ে যাবে। সোমবার সকাল ১০টায় আবার রমনা থানায় যাবো। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সবমিলে গেলেই আমরা মরদেহ বুঝে পাব, এমনটিই বলেছে পুলিশ। বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ বলেন, আমরা উদ্বেগ উৎকণ্ঠায় আছি। গ্রামের মানুষ বৃষ্টির মরদেহ আসার অপেক্ষায় আছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।