এনসিপির সঙ্গে উমামার সম্পর্কচ্ছেদ

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

উমামা লিখেছেন, ‘সবার উদ্দেশে একটি ছোট ঘোষণা—আমি এনসিপির সঙ্গে কোনোভাবে যুক্ত নই।’

Z এনসিপির সঙ্গে উমামার সম্পর্কচ্ছেদ

তিনি আরও বলেন, ‘আমার অনেক পরিচিত মানুষ এই দলটির সঙ্গে থাকলেও, ব্যক্তিগতভাবে আমার এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।’

এনসিপি সংশ্লিষ্ট পরামর্শ, আলোচনায় আমন্ত্রণ বা প্রস্তাবনা তার কাছে না দেওয়ার অনুরোধ জানিয়ে উমামা লেখেন, এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।