রাজধানীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

রাজধানীর রামপুরার আফতাবনগর এলাকায় ৯ তলা ভবনের ছাদে বৃষ্টিতে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে তানহা আক্তার (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আব্দুস সালাম বলেন, আমার মেয়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী। দুপুরে বৃষ্টিতে বাসার ৯ তলার ছাদে গোসল করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যায়। আহত অবস্থায় দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।