খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫
গতমাসে বেশ কিছুদিন সহনীয় পর্যায়ে ছিলো মেগাসিটি ঢাকার বাতাস।তবে আজ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর এই শহরের বায়ূ। রবিবার (৪ মে) বেলা ১১টার রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৫ টি দেশের মধ্যে বায়ুদূষণের তালিকায় ১২ তম স্থানে রয়েছে ঢাকা।
এ সময় রাজধানীর বাতাসের একিউআই স্কোর ছিলো ১১২ যা সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
খবরওয়ালা/এফএস