এস আলম গ্রুপসংশ্লিষ্ট তিন ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

এস আলম গ্রুপসংশ্লিষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (৫ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। 

বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

যাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাঁরা হলেন, এস আলম গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আরিফ আহমেদ সনি, চট্টগ্রামের আগ্রাবাদের হালিশহরের বাসিন্দা জাফর আহমেদ এবং তাঁর ছেলে রিয়াদ আহসান।

দুদকের সরকারি পরিচালক মো. নওশাদ আলী তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ এবং বিপুল অর্থ বিদেশ পাচারের অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

অনুসন্ধানকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, এস আলমসংশ্লিষ্ট তিন ব্যক্তি যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তাঁরা দেশ ত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে তাঁদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।