গুলশানের বাসভবন ফিরোজার পথে খালেদা জিয়া

গুলশানের বাসভবন ফিরোজার পথে রওয়ানা হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষ নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে গাড়িবহরসহ তিনি বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ বাসভবনের দিকে রওয়ানা হন।

এর আগে মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮মিনিটে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 

সঙ্গে রয়েছেন পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। তাদের কারো হাতে প্লেকার্ড সম্বলিত শুভেচ্ছা বার্তা, দলীয় পতাকা এবং ব্যানার।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।