দেশের মানুষ এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: জামায়াত আমীর

দেশের মানুষ এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছে। যারা মজলুম ও গণহত্যার শিকার তারা ন্যায়বিচার না পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৮ মে) ভোরে আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমীর বলেন, জুলাই-আগস্টের গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ংকর রূপে ফিরে আসবে।

এসময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে স্মরণ করে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তিনি মজলুমের পাশে দাড়াতেন। ষড়যন্ত্রের শিকার হয়ে আব্দুর রাজ্জাক দেশ ছাড়তে বাধ্য হন বলেও উল্লেখ করেন তিনি।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।