বাবাকে খুন করে মেয়ের আত্মসমর্পণ

বাবাকে কুপিয়ে খুন করে ‘৯৯৯’-এ কল দিয়ে আত্মসমর্পণ করেছে মেয়ে। আজ বৃহস্পতিবার (৮ মে) সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগানে এ ঘটনা ঘটেছে।বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা‌।

সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, সকালে এক নারী ৯৯৯-এ ফোন করে বলেন, ‘আমি আমার বাবাকে হত্যা করেছি। আমি আপনাদের কাছে আত্মসমর্পণ করার জন্য বসে আছি। আপনারা লাশ নিতে চলে আসুন।’এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মেয়েকে (২৩) আটক করে এবং মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে নিয়ে আব্দুস সাত্তার মজিদপুর কাঠালবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আটক মেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছে, তার বাবা তাকে ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে নির্যাতন করত। এর জেরেই গতকাল বুধবার (৭ মে) রাতের খাবারের সময় ভাতের মধ্যে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। পরে ভোর ৪টার দিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

আটক মেয়েটির দাবি—গত ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন তিনি। পরে দীর্ঘ দিন জেলখেটে জামিনে মুক্ত হন আব্দুস সাত্তার।

আটক তরুণীর বক্তব্য যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।