নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি নারীদের

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস নামের একটি সংগঠন। বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে শতাধিক নারীর উপস্থিতিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়।

এতে বক্তারা জানান, জুলাই অভ্যুত্থানে হিজাব-নিকাব পরা নারীও উপস্থিত ছিলেন, আবার এসব ছাড়াও উপস্থিত ছিলেন। সেখানে এ সমাজের নারীদের বৃহৎ অংশকে বাদ দিয়ে কিসের নারী সংস্কার প্রস্তাব হয়েছে তা নিয়ে সন্দেহ আছে।

বক্তারা জানান, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব ইসলাম ধর্মানুযায়ী নারীদের যে সম্মান ও মর্যাদা রয়েছে সেটিকে ক্ষুণ্ন করবে। তারা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের সংস্কার পারিবারিক বন্ধন এবং সামাজিক সৌন্দর্যকে ব্যাহত করতে পারে।

বক্তব্যে আরও বলা হয়, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নারীর অধিকার সংরক্ষণের পরিবর্তে বরং সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করছে। তারা দ্ব্যর্থহীনভাবে বলেন, কোরআনের নির্ধারিত নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের নেই এবং দুটি ভিন্ন নিয়ম একই দেশে চলতে পারে না।

মানববন্ধনে চিকিৎসক ও শিক্ষিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা সবাই একমত হয়ে বলেন, এ সংস্কার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে বাতিল করা উচিত।

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামীমা তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক নেতা, বিভিন্ন নারী সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।