মার্কিন নাগরিকদের পাকিস্তান ভ্রমণ সীমিত করার নির্দেশ

মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানে নিজেদের নাগরিকদের ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস এক ঘোষণায় জানায়, ভারত-পাকিস্তান পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনশীল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সতর্ক রয়েছে। 

তবে ইসলামাবাদে মার্কিন দূতাবাস এবং করাচি, লাহোর ও পেশোয়ারে মার্কিন কনস্যুলেট খোলা থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

সন্ত্রাসবাদ ও দুই দেশের মধ্যে চলমান সামরিক সংঘাতের ঝুঁকির কারণে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকা এবং নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।

যদি কোনো মার্কিন নাগরিক সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে এমন এলাকায় অবস্থান করতে বাধ্য হন এবং সেখান থেকে সরে আসা সম্ভব না হয়, তবে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, পাকিস্তানে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচল প্রভাবিত হয়েছে। আজ সকালে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ করাচি, লাহোর এবং শিয়ালকোটে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে।

সুতরাং, ভ্রমণ করতে ইচ্ছুক আমেরিকান নাগরিকদের তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করে বিমানের অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

 

সূত্র: বিবিসি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।