ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

শুক্রবার (৯ মে) রাত সোয়া ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি কনটেইনারবাহী মালবাহী ট্রেনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বগির একটি কনটেইনার উল্টে গিয়ে পাশের চট্টগ্রামগামী লাইনে উঠে পড়ে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত উভয় রুটেই ট্রেন চলাচল বিঘ্নিত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।