খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ মে ২০২৫
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী।
খবরওয়ালা/এফএস