সাইবার থেকে মাঠ—সবখানে নিষিদ্ধ আওয়ামী লীগ

এনসিপি, শিবির, খেলাফত মজলিস ও অন্যান্য সংগঠনের তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন,

“আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রমের প্রেক্ষিতে আজ থেকে দলটির সব সাংগঠনিক কার্যক্রম—মাঠে, দপ্তরে ও সাইবার স্পেসে—নিষিদ্ধ ঘোষণা করা হলো।”

তিনি আরও জানান, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দেওয়ার এখতিয়ার পাবে।

জাতীয় নিরাপত্তা ও জনগণের সুরক্ষায় সিদ্ধান্ত আইন উপদেষ্টার ভাষায়, এই নিষেধাজ্ঞার আওতায় আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, দলীয় সভা, কর্মসূচি ও সাংগঠনিক গঠন—সবই নিষিদ্ধ থাকবে। পরবর্তী কর্মদিবসে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।