জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত ঘরে ফিরছে না আন্দোলনকারীরা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও এবার জুলাই ঘোষণাপত্র ও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (১০ মে) রাতে আন্দোলন চালিয়ে চাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শাহবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ থেকে আবার শাহবাগ আসছে। এসময় তারা জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ প্রতিবেদন লেখা অবধি আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছেন।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।