ইউজিসির বাজেট সংকটে জবিতে ছাত্র-শিক্ষক আন্দোলনের ডাক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট বাড়ানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

 সোমবার (১২মে) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনার পর জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বলেন, “আজ আমাদের একটি প্রতিনিধি দল ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাবে। যদি দাবি মেনে না নেওয়া হয়, তবে আগামীকাল আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব।”

ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমরা অতীতেও পাশে ছিলাম, আগামীতেও থাকব।”

শাখা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “আমাদের দাবি উপেক্ষা করলে সরকারকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”

সমাবেশে একাত্মতা প্রকাশ করে শিক্ষকরাও অংশ নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “অন্য বিশ্ববিদ্যালয়গুলো আবাসনসহ নানা সুযোগ-সুবিধা পেলেও জবি এখনো বঞ্চিত। দাবি পূরণ না হলে শিক্ষক সমিতির পক্ষ থেকেও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হবে।”

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।