অস্বাভাবিক ‍ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, গত ১১ মে থেকে তিনি ছুটিতে রয়েছেন। তার এই হঠাৎ ছুটি ও ঢাকা ত্যাগকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়েছে। তবে ছুটির প্রকৃত কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সৈয়দ আহমেদ মারুফের অনুপস্থিতিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ বর্তমানে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। কূটনৈতিক রেওয়াজ অনুযায়ী, হাইকমিশনারের অনুপস্থিতিতে সাধারণত উপ-হাইকমিশনারই দায়িত্ব সাময়িকভাবে পালন করে থাকেন।

উল্লেখ্য, সৈয়দ আহমেদ মারুফ ২০২৩ সালের ৭ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় তার কূটনৈতিক দায়িত্ব শুরু করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নানা আলোচনার কেন্দ্রে ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।