রমনা বটমূলে বোমা হামলা: ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড

২০০১ সালের বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং নয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এ রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা তাজউদ্দিন ও শাহাদাত উল্লাহ জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের মাধ্যমে বাকি নয় আসামির সাজাও হ্রাস করে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ছায়ানটের আয়োজন চলাকালে রমনা বটমূলে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ঘটনাস্থলে ৯ জন এবং পরে হাসপাতালে আরও একজন মারা যান।

হামলার দিনই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ রমনা থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ হত্যা মামলার রায় ঘোষণা করে। পরে মামলাটি ডেথ রেফারেন্স, জেল আপিল ও ফৌজদারি আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আসে এবং আজ সেই রায় ঘোষণা করা হলো।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।