‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি চাপাতি এবং ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

বুধবার (১৪ মে) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার মেকাপ খান রোড ও বোর্ড গাড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে ‘লও ঠেলা’ গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা চাপাতি হাতে এলাকায় মহড়া দেয় এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।