গোয়াল ঘরে আগুন,পুড়ে ছাই ৪ গরু

রাজশাহীতে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি গরু পুড়ে মারা গেছে। মঙ্গলবার (১৩ মে) গভীর রাতে আহমেদ আলীর গরুর গোয়ালে এ ঘটনা ঘটে।এতে ১২ লাখ টাকার গাভী ও আসন্ন ঈদে বিক্রি যোগ্য একটি ষাঁড় গরুও মারা গেছে বলে জানা যায়।

ভুক্তভোগীরা জানান, গোয়ালে মশার কয়েল দেওয়া হয়নি। আশপাশে বিদ্যুতের ব্যবস্থা নেই। কিভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে দুটি গোয়াল পুড়ে গেছে।

আহমেদ আলী বলেন, কৃষিকাজ ছাড়াও গবাদি পশু পালন করে সংসার চলে তার। এ কোরবানিতে লাখ টাকার বেশি দামের একটি  বিক্রি যোগ্য গরুসহ তিনটি গাভী গরু মারা গেছে। গোয়ালের মধ্যে থাকা হাঁস-মুরগির ঘর পুড়ে হাঁস-মুরগিও মারা গেছে। আরো কয়েকটি গরু আগুনে অসুস্থ হয়েছে। সেগুলো চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মাহাবুবুল ইসলাম বলেন, আমরা তাদের জানিয়েছে ক্ষতিগ্রস্তের বিষয়টি নিয়ে একটা আবেদন দিতে। সরকারিভাবে যতটুকু সম্ভব আমরা তাদের সাহায্য করব।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।