ভারত-পাকিস্তানের মধ্যে বন্দিবিনিময়

একজন করে বন্দী বিনিময় করেছে পাকিস্তান ও ভারত। দুজনই দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য। বুধবার (১৪ মে) আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে বন্দী বিনিময় হয়েছে।

আজ সকালে পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান পূর্ণম কুমার শকে ভারতের কাছে হস্তান্তর করে। তিনি গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত দিয়ে অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পূর্ণম কুমার ২৩ এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন। আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পাঞ্জাবের অমৃতসরের আটারি যৌথ চেকপোস্ট দিয়ে শান্তিপূর্ণভাবে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। উভয় দেশের নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার পরদিন সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে চলে যান ৪০ বছর বয়সী পূর্ণম কুমার। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মুহাম্মদ উল্লাহকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণ ও দুই দেশের রীতি মেনে হয়েছে বলে দুই দেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সূত্র: ডন/দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।