আ.লীগ সরকারের চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

বুধবার (১৪ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা একটি চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘এই চুক্তির মাধ্যমেই আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি সুযোগ পেয়েছি। সে অনুযায়ী কাজ চলছে।’

এ ছাড়া শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গে তিনি জানান, টিউলিপ আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।

চলতি বছরের ২৩ এপ্রিল দুদক জানায়, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

দুদক সূত্রে জানা গেছে, রাজউকের এক আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন—এ অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ায় এগোচ্ছি। সবার জন্যই সমান আইন প্রয়োগ নিশ্চিত করতে চাই।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।