হারুনের শ্বশুরের জমিসহ ১০ তলা ভবন জব্দ

বহুল আলোচিত সাবেক ডিবিপ্রধান মো. হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা ঢাকার উত্তরার একটি ১০ তলা ভবন ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।

পাশাপাশি হারুনের ভাই এবিএম শাহরিয়ারের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

আবেদনটি করেন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন ও তার ভাই এবিএম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দেয় আদালত। ওই দিন তাঁদের ২১টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। একইসঙ্গে তাঁদের মালিকানাধীন তিনটি কোম্পানির শেয়ারও জব্দ করা হয়।

গত বছরের ২৭ আগস্ট হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

এরও আগে, ২০২৪ সালের ৮ জানুয়ারি আদালতের আদেশে হারুন, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই শাহরিয়ারের আয়কর নথি জব্দ করা হয়।

২০২৩ সালের ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ হারুন, তাঁর স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক। এসব মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।