শামীম ভাই আমাকে স্পর্শ বা এমন কিছু করেননি : প্রিয়াঙ্কা

বেসরকারি টেলিভিশনে গিয়ে সরাসরি অভিনেতা শামীমের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া।পরে এক সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন শামীম। বিষয়টি নিয়ে এক সালিশের বৈঠক করে অভিনয়শিল্পী সংঘ। 

বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও অভিনেতা শামীমকে তার ভুলের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মীদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। 

সেই সালিশে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কাও। সেখান থেকে অনুতপ্ত মনোভাব প্রকাশ করেন তিনি। বলেন, ‘শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়, উনি রেগে যান, গালিগালাজ করেন। তবে উনি এসব রাগের মাথায় করেছেন, এটা উনি স্বীকার করেছেন।’

প্রিয়াঙ্কা বলেন, ‘ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি, এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন, তাই ঠিক বুঝে উঠতে পারিনি। এজন্য আমি দুঃখিত।’

ধর্ষণের অভিযোগ সত্য নয় জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।