চলে গেলেন ‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতা

না ফেরার দেশে পাড়ি জমালেন ‘জেমস বন্ড’ খ্যাত বর্ষীয়ান হলিউড অভিনেতা জো ডন বেকার।জেমস বন্ডের তিনটি ছবিতে বেকারের অসাধারণ অভিনয় মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। গত ৭ মে তার মৃত্যু হয় বলে জানিয়েছে অভিনেতার পরিবার। বেকারের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি টেক্সাসে জন্মগ্রহণ করেন জো ডন বেকার। দুই বছর মার্কিন সেনাবাহিনীতে কাজ করেন তিনি। হানি ওয়েস্ট টেলিভিশন সিরিজের মাধ্যমে ১৯৬৫ সালে তার অভিনয়ে হাতেখড়ি।

১৯৬৭-তে কুল হ্যান্ড লুক-এ অভিনয়ের প্রস্তাব পান। এরপর ১৯৭৩-এ ক্যারিয়ারে বিগ ব্রেক। ওয়াকিং টল-এ শরিফ বাফর্ড পোজার চরিত্রে বেকারের অভিনয় তুমুল প্রশংসিত হয়। সেই সাফল্যেরই পরই তিনি সুযোগ পান জেমস বন্ডে অভিনয়ের।

এছাড়াও অভিনেতার ঝুলিতে রয়েছে লিভিং ডেলাইটস, গোল্ডেন আই, টুমরো নেভার ডাইজ-এর মতো সফল কাজ।

দীর্ঘ পাঁচ দশক দাপটের সঙ্গে কাজ করে গেছেন বেকার। চার্লি ভ্যারিক, দ্য ন্যাচারাল, কেপ ফিয়ার, ফ্লেচ, মার্স অ্যাটাকস, রিয়েলিটি বাইটসের মতো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের সিরিজ আইশিড-এও কাজ করেছেন। ক্লাসিক শো গানস্মোক, মিশন ইম্পসিবল, ইন দ্য হিট অব নাইট-এ অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন জেমস বন্ড খ্যাত অভিনেতা।

ব্রিটিশ মিনিসিরিজ ‘এজ অফ ডার্কনেস’-এ অভিনয়ের জন্য বাফটা (BAFTA) পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১২ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ ছবি ‘মাড’। ২০২৪-এই অভিনয় থেকে অবসর নিয়েছিলেন তিনি।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।