কেরালা মাটন রোস্ট

দক্ষিণ ভারতের জনপ্রিয় মসলা-মাখা একটি মাংসের পদ, যা গাঢ় রঙ, ঝাল ও মশলাদার স্বাদের জন্য বিখ্যাত। রুটি বা ভাতের সঙ্গে এই রোস্ট খাওয়ার মজাই আলাদা।

উপকরণ

মাটন (খাসির মাংস) – ৫০০ গ্রাম

আদা বাটা – ১ চা চামচ

রসুন বাটা – ১ চা চামচ

কাঁচা পেঁপে বাটা – ১ টেবিল চামচ (মাংস নরম করতে)

লেবুর রস – ১/২ চা চামচ

হলুদ গুঁড়া – ১/৪ চা চামচ

গরম মসলা গুঁড়া – ১ চা চামচ + ১/৪ চা চামচ (শেষে দেওয়ার জন্য)

কাঁচা মরিচ বাটা – ১ চা চামচ

মরিচ গুঁড়া – ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া – ১/৪ চা চামচ

2Q== কেরালা মাটন রোস্ট
কেরালা মাটন রোস্ট

ধনিয়া গুঁড়া – ১/৪ চা চামচ

জিরা গুঁড়া – ১/২ চা চামচ

চিনি – ১ চিমটি

লবণ – স্বাদ অনুযায়ী

তেল – পরিমাণ মতো

পেঁয়াজ – ১ কাপ (স্লাইস করে কাটা)

রান্নার পদ্ধতি

মেরিনেশন: একটি বড় পাত্রে মাংসের টুকরোগুলো নিয়ে তাতে মিশিয়ে নিন – আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া (১ চা চামচ), লেবুর রস, কাঁচা পেঁপে বাটা। সব উপকরণ ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন (আরও বেশি সময় রাখলে স্বাদ বাড়বে)।

পেঁয়াজ ভাজা: প্যানে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ স্লাইসগুলো হালকা বাদামি করে ভেজে নিন।

মাংস কষানো: ভাজা পেঁয়াজে মেরিনেট করা মাংস দিয়ে দিন। এরপর মরিচ গুঁড়া, কাঁচা মরিচ বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিন। প্রয়োজন হলে অল্প অল্প করে পানি দিতে পারেন যেন মাংস লেগে না যায়।

শেষ ধাপ: যখন মাংস নরম ও তেল ছাড়তে শুরু করবে, তখন দিন ১ চিমটি চিনি এবং বাকি ১/৪ চা চামচ গরম মসলা গুঁড়া। ভালোভাবে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন।

পরিবেশন

এই মসলা-মাখানো কেরালা স্টাইলের মাটন রোস্ট গরম গরম পরিবেশন করুন পরোটা, নান, রুটি কিংবা ভাতের সঙ্গে। উৎসবের রাতকে করে তুলবে আরও বিশেষ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।