রাজকীয় স্বাদে মাটন রেজালা

‘মাটন রেজালা’ একটি সমৃদ্ধ ও সুগন্ধি রান্না, যা বিশেষ উপলক্ষে পোলাও বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করলে অতিথিদের মুগ্ধ করবেই।

উপাদান

রাজকীয় স্বাদে মাটন রেজালা রান্নার জন্য লাগবে ৫/৬ টি এলাচ, ২ টি তেজপাতা, ২ টুকরো দারচিনি, ৫/৬ টি লবঙ্গ ,১ কাপ পেঁয়াজ কুচি,১ টেবিল চামচ মরিচের গুড়া,১ চা চামচ ধনিয়ার গুড়া,পরিমাণ মতো আদা রসুন বাটা, টক দই ১/২ কাপ ,১৮-২০ টি কাঠ মাদাম বাটা, ১ মুট পরিমাণ মতো কিসমিস, আলুবোখারা ৭/৮ টি, ১ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ সাদা গোল মরিচের গুড়া, কেওড়া জল

রান্নার পদ্ধতি

মসলার বেস তৈরি: একটি বড় কড়াইতে তেল গরম করে দিন এলাচ, তেজপাতা, দারুচিনি ও লবঙ্গ। হালকা ভেজে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি হয়ে এলে কাঁচা মরিচ বাটা, ধনিয়া গুঁড়া এবং অল্প পানি দিয়ে দিন যাতে মসলা না পুড়ে যায়।

আদা-রসুন ও মাংস: মসলা থেকে তেল ছেড়ে এলে দিন আদা-রসুন বাটা ও লবণ। এবার খাসির মাংস দিয়ে ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নিন এবং কয়েক মিনিট ঢেকে হালকা আঁচে রান্না করুন।

দই ও বাদাম: মাংস সেদ্ধ হয়ে আসলে দিন ফেটিয়ে রাখা টক দই। এর পর কাঠবাদাম বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

Z রাজকীয় স্বাদে মাটন রেজালা
রাজকীয়-স্বাদে-মাটন-রেজালা

স্বাদে ভিন্নতা আনুন: এরপর দিয়ে দিন টমেটো সস, সাদা গোল মরিচের গুঁড়া ও কেওড়া জল। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে দিন কনডেন্স মিল্ক – যা রেজালাকে রাজকীয় মিষ্টি স্বাদ দেবে।

শেষ পর্ব: মাংস যখন তেলে ভাজা ভাজা হবে, তখন দিন ঘন তরল দুধ। ঢেকে দিন এবং অল্প আঁচে রান্না করতে থাকুন যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়।

পরিবেশনের আগে: নামানোর কিছু আগে ওপর থেকে ছড়িয়ে দিন কিশমিশ ও আলুবোখারা। সবশেষে দিন ১ চামচ ঘি – যা রেজালার ঘ্রাণ ও স্বাদকে করবে অতুলনীয়।

পরিবেশন

এই রাজকীয় রেজালাটি গরম গরম পরিবেশন করুন সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে। এটি আপনার উৎসবের টেবিলকে করবে আরও জমকালো ও মুখরোচক।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।