খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ মে ২০২৫
এপ্রিল মাসের বেতন ছাড়ের দাবিতে আজ রবিবার সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবিতে পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হয়।
এ কর্মসূচিতে অংশ নেওয়া নোয়াখালীর এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মে মাসের অর্ধেক পেরিয়ে গেলেও এখনো এপ্রিল মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সামনে ঈদ। তাই মে মাসের বেতন ঈদের আগে পাওয়া যাবে না এটা সহজেই অনুমেয়। এমন হয়রানি আর মেনে নেওয়া যায় না। ইএফটির নামে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা অবিলম্বে বন্ধ করা উচিত।
খবরওয়ালা/এফএস