শিশুকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে সজীব বেপারী নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

রবিবার (১৮ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) জানান, যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি সজীব বেপারীকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত ভিকটিম ও তার পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, দুই সন্তানকে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া থাকতেন ভুক্তভোগীর বাবা। ২০২০ সালের ৫ মে ভিকটিমের বাবা রিকশা নিয়ে বের হয়ে যান। তার মা অন্যের বাসায় কাজে যান।

দুপুর ১২টার দিকে সজীব ভিকটিমকে এবং তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে তার নিজের বাসায় নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি করলে তাদের দুইজনকে বাসা থেকে বের করে দেয় সজীব। ভিকটিম বিষয়টি তার মাকে জানায়।

পরে তার মা বাবাকে জানান। ওই বছরের ১৩ মে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করান। ওইদিন তার বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। মামলা দায়েরের পর সজীবকে গ্রেপ্তার করে পুলিশ। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পরে মামলাটি তদন্ত শেষে ওই বছরের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন একই থানার উপ-পরিদর্শক সঞ্জয় মালো।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।