খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ১৮ই মে ২০২৫, ১:৩৬ পিএম
রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় কে এম মুনসুর আলী সুমন (৪০) নামের এক এসআইয় নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর আলী পল্লবীর বাইসারটেক ২৫/২ নম্বর বাসায় থাকতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী শিল্পি খাতুনও এসআই পদে গুলশান থানায় কর্মরত আছেন।
জানা গেছে, শনিবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন এসআই সুমন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য আজ রবিবার (১৮ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক মোহাম্মদ জয়নাল আবেদিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন খানের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য