সাতক্ষীরায় বাস উল্টে ৩৫ সাংবাদিক আহত

সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৩৫ জন যাত্রী আহত হয়েছেন। জানা গেছে তারা সবাই সাংবাদিক ছিলেন।

মিয়ানমারভিত্তিক গণমাধ্যম ইরাবতির বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক মুক্তাদির রশিদের ফেসবুক থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে বিজিবির আয়জনে সুন্দরবন সফরে গিয়েছিলেন গণমাধ্যমকর্মীরা। সফর শেষে সাতক্ষীরা থেকে ঢাকা ফেরার পথে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ইসলাম কাঠিরমোর এলাকার মির্জাপুর বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী সাংবাদিকবাহী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে বাসে থাকা অনেকেই কমবেশি আহত হন। তবে সৌভাগ্যবশত কেউ প্রাণ হারাননি, সকলেই প্রাণে বেঁচে গেছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও চালকরা জানান, রাস্তায় পর্যাপ্ত পাথর কুচির অভাবে বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যায়। সে কারণে এই রাস্তায় দুর্ঘটনার প্রায় নিয়মিত ঘটনা।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।