ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি নাইম গ্রেফতার

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় ঝটিকা মিছিল শেষে পালানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা সভাপতি নাইম ভুঁইয়াকে (৩০) গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে বাইতুল মোকাররম এলাকায় মিছিল করে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল শেষ করে পালানোর সময় অভিযান চালিয়ে নাইমসহ মোট আটজনকে আটক করে পল্টন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল।

নাইম ভুঁইয়া নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বাসিন্দা। তিনি নড়াইলে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি হামলায় জড়িত এবং এ সংক্রান্ত একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

পল্টন মডেল থানার সেকেন্ড অফিসার মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।